Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিক সুজিত হত্যা মামলায় গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ২৩ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানের চা শ্রমিক সুজিত রেলি হত্যা মামলার আসামী বিজয় রেলি (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কাশেম নয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

বিজয় নয়াপাড়া চা বাগানের মহাদেব রেলির ছেলে। গত সোমবার পূর্ব বিরোধের জের ধরে হেলাল রেলি নেতৃত্বে তার লোকজন সুজিত রেলিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুজিত রেলির ছেলে হেলাল রেলিকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.