Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে জনতায় ধাওয়ায় মোটরসাইকেল রেখে পালালো চোর

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৪ আগস্ট, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে জনতার ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য। শুক্রবার (২৩আগস্ট) ভোররাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দত্তরাইল গ্রামের বিভিন্ন বাড়ি, মসজিদ ও দোকানে চুরি সংগঠিত হয়। এতে এ গ্রামের লোকজন রাতে পাহারার ব্যবস্থা করে। শুক্রবার ভোররাতে পাহারা দেওয়ার সময় এলাকাবাসী ২জন যুবককে মোটরসাইকেল নিয়ে এলাকায় ঢুকতে দেখে। এসময় তারা এই দুই যুবকের পিছনে ধাওয়া দিলে তারা মটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মোটরসাইকেলটি থানার জিম্মায় রেখে দেন।

এদিকে মোটরসাইকেলটি উপজেলার বারকোট গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম কিবরিয়া ইমরান তার দাবি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ১০৪৫) করলে পরে পুলিশ যাচাইবাছাই করে মোটরসাইকেলটি তার হাতে তুলে দেয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চোরদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.