Sylhet Today 24 PRINT

সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা রোববার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৯

সিলেট সিটি কর্পোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট রোববার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, রোববার সকাল ১১ টায় নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার গেইট সংলগ্ন হোটেল স্টার প্যাসিফিকের হল রুমে এ বাজেট পেশ করা হবে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করবেন।

এতে সংশ্লিষ্ট সকলকে বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.