Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় আজাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার অলিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার বারগিরা গ্রামের মোহন মিয়ার ছেলে। সে হবিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক প্রাণ কোস্পানীতে শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোঃ লিয়াকত হোসেন জানান, নিহত মোহন ফ্যাক্টরিতে যাওয়ার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.