Sylhet Today 24 PRINT

মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ২৬ আগস্ট, ২০১৯

মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের ঘোপাল এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে উত্তম কুমার দাস নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জের দিরাই উপজেলার গুপালপুরের বাসিন্দা।

রোববার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.