Sylhet Today 24 PRINT

সিলেট-তাজপুর-গোয়ালাবাজার রুটে বাস ভাড়া বৃদ্ধি

বাস মিনিবাস মালিক-শ্রমিক সভায় সিদ্ধান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৯

সিলেট, তাজপুর, গোয়ালাবাজার রুটে বাস ভাড়া বৃদ্ধি করেছে বাস মিনিবাস শ্রমিক কমিটি। ২০১২ সালের সরকারী গেজেট অনুযায়ী ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান বাস মিনিবাস শ্রমিক কমিটির সদস্যরা।  

শনিবার (২৪ আগস্ট) টার্মিনাল রোড এলাকার আছমা ম্যানশনের প্রধান কার্যালয়ে যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অংশ নেন সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, বালাগঞ্জ বাস মিনিবাস মালিক গ্রুপের কার্যকরী কমিটি ও সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, বালাগঞ্জ বাস মিনিবাস শ্রমিক শাখা কমিটির সদস্যরা।  

গ্রুপের সিনিয়র সহসভাপতি শাহ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বক্তারা ২০১২ সালের সরকারী গেজেট অনুযায়ী সিলেট তাজপুর ভাড়া ৩২ টাকা ৪০ পয়সা এবং সিলেট-গোয়ালাবাজার ৩৫ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

কিন্তু গেজেট হলেও ২০১২ সালে যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়া আদায় করা হয়নি বলে সভায় জানানো হয়। বর্তমানে গাড়ীর টায়ার, যন্ত্রাংশ ও গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-তাজপুর রুটে ২০১২ সালের সরকারী গেজেট অনুযায়ী ৩২ টাকা এবং সিলেট-গোয়ালাবাজার রুটে ৩৫ টাকা হারে বাস ভাড়া আদায় করার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অবস্থা বিবেচনায় যাত্রীরা নির্ধারিত ভাড়া পরিশোধ করে পরিবহন ব্যবসা সচল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় বক্তব্য দেন হাজী সৈয়দ মৌরশ আলী, আব্দুল আজিজ, মোক্তার আহমদ, ফরিদুর রহমান, এম এ মতিন, অরুন কুমার দেব, সামসুদ্দিন বাবুধন, বাবরু মিয়া, অশোক দেব, মো.ফজলু মিয়া, মো.হেলাল মিয়া, মো.ফরিদ মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.