নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০১৯
সিলেটের মেজরটিলা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সামাদ (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে মেজরটিলা এলাকার লাহাম রেস্টুরেন্টের সামন থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরান (রহঃ) থানা পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সামাদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুস ছাত্তারের ছেলে। গ্রেপ্তারের পর সামাদের পরিহিত ট্রাউজারের বাম পকেট হতে একটি নীল রংয়ের পলিথিনের টুকরায় মোড়ানো ২০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও একটি নীল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
উক্ত ঘটনায় এসআই মো.এনায়েত উল্লাহ শাহপরান (রহঃ) থানায় বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করলে, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল এর ১০(ক)/৩৮ মামলা রুজু হয়। শাহপরান (রহঃ) থানার মামলা নং-১৮ তাং-২৬/০৮/১৯খ্রিঃ।
আসামী সামাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ৪টি ও দক্ষিণ সুনামগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।