Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ আগস্ট, ২০১৯

সিলেটের বিশ্বনাথ থেকে ইয়াবা ও হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৬ আগস্ট) রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বলে মঙ্গলবার (২৭ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিশ্বনাথ থানাধীন কারিকোনা সাকিনস্থ কলেজ রোডস্থ জয়তেরা মার্কেটের জয়তেরা ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৭ গ্রাম হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য নির্ধারণ করা হয় ১০ লক্ষ ৮ হাজার টাকা।  

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. সুমন আহমেদ (২৫), পিতা- মো. মোবারক আলী, সাং- আহম্মদ নগর, থানা-শাহরাস্তি, জেলা- চাঁদপুর, এ/পি, ভার্থখোলা, বারি মিয়া কলোনি, দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেটের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.