Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিক্ষকের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

মাধবপুর প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোশাররফ আহম্মেদ খান পলাশের ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান।

বিদ্যায়তনের মাঠে আয়োজিত স্মরণ সভায় সহকারী শিক্ষক রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শিল্পপতি জসীম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা অধ্যাপক আ. হাসিম, সাবেক চেয়ারম্যান এহতেশামউল বর চৌধুরী লিপু, আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শিক্ষক ফারুক আহমেদ, নিজাম উদ্দিন, মজিবুর রহমান বাহার, ফতেহুল ইসলাম, মিজানুর রহমান, বিধুমোহন সাহা , শিক্ষক আনোয়ার হোসেন, আবু হোসেন আক্তার, মিহির রঞ্জন দেব প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.