Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ভারতীয় বিড়িসহ যুবক গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ( ২৬ আগস্ট) বিকেল ৫ টায় থানার এস আই মুহিবুর রহমানের নেতৃত্বে উপজেলার বেড়িবিল গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
     
অভিযানে ৫৫০০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ সুমন আহমদ (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার বেড়িবিল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।  

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম'র নির্দেশে ও থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের পরিচালনায় টিম গোয়াইনঘাট থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।  চলমান অভিযানের আওতায় উক্ত অপরাধীকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে পুলিশ। আমাদের মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.