Sylhet Today 24 PRINT

কানাইঘাটের নতুন ইউএনও মোহাম্মদ বারিউল

কানাইঘাট প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৯

কানাইঘাট উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসাবে যোগদান করবেন মোহাম্মদ বারিউল করিম খান। তিনি ৩০ তম ব্যাচের একজন প্রশাসনিক কর্মকর্তা।

জানা যায়, কানাইঘাটের বর্তমান নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন বারিউল করিম খান।

জামালপুর জেলার একটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা থাকাকালীন সময়ে সরকারিভাবে বৃত্তি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য মোহাম্মদ বারিউল করিম খান অস্ট্রেলিয়া যান। সম্প্রতি তিনি সেখান থেকে দেশে ফিরে আসার পর সংস্থাপন মন্ত্রণালয় বারিউল করিম খানকে নির্বাহী কর্মকর্তা হিসাবে পদায়ন দিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়। আগামী মাসের প্রথম দিকে বারিউল করিম খান কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের কথা রয়েছে।

এ ব্যাপারে মোহাম্মদ বারিউল করিম খানের সাথে যোগাযোগ করলে তিনি কানাইঘাটে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.