Sylhet Today 24 PRINT

রাজনগরে পাঁচ গরুসহ তিন ‘চোর’ আটক

রাজনগর প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

মোলভীবাজারের রাজনগরে পাঁচটি গরুসহ তিন গরু চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি উপজেলার টিকড়পাড়া এলাকায় ঘটেছে আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার উপ পরিদর্শক (এসআই) বিনয় চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলেন,  সিলেটের জালালাবাদ থানার লুকলি গ্রামের ফয়জুল ইসলামের পুত্র আবুল হোসেন (২৫), বড়পৌদ গ্রামের রহমত আলীর পুত্র আমির আলী (২৮), ও একই এলাকার ফরিদ মিয়ার পুত্র শাহজাহান (৩০)।

রাজনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুগুলো সিলেটে বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে বলে স্বীকার করেছে এবং সেগুলোকে পিকআপে করে এনে রাজনগরে বিক্রির উদ্দেশ্যে এখানে এসেছে বলেও জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.