Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল থেকে আটক ৩ দালাল

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টার দিকে হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- শহরতলীর পীরের বাজার এলাকার মোকামের গুল গ্রামের প্রয়াত মছদ্দর মিয়ার মো. বাহার (৩০), সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ইছারগাও গ্রামের প্রয়াত সুমন আলীর ছেলে জালাল (৩৬) ও বিশ্বনাথ উপজেলার কালিজিরি গ্রামের সৈলার ছেলে রনজিত (২৫)।

এসআই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক করে তিন দালালকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাদের আদালতে পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, দালাল ও প্রতারকদের ওসমানী মেডিকেল হাসপাতালে কোন স্থান নেই। এ ব্যাপারে পুলিশ সবসময় সর্তকভাবে কাজ করে যাচ্ছে।

দালালদের কোনো ধরনের তৎপরতা চোখে পড়লে সরাসরি পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.