Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বশির উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের  তোরালিকান্দী গ্রামের মৃত গোলাম নবীর পুত্র।

বুধবার ( ২৮ আগস্ট) সকাল ৭টার দিকে এসআই যীশু দত্ত সঙ্গীয়ফোর্সসহ  অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এদিকে থানার সেকেন্ড অফিসার এস আই মো. রাজা মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে  উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামা হাদারপার এলাকা থেকে জিআর মামলা নং ৮২৪/১৯ এর গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আ. কাদিরকে গ্রেফতার করা হয়ে।  গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, অপরাধ দমনে টিম গোয়াইনঘাটের পরিচালিত অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে এসব গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত আছে। তোরালি কান্দির বশির উদ্দিন ২০০৮ সালে সংগঠিত জিআর-৯/২০০৮ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বশির উদ্দিন, ও জি আর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আ. কাদিরকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.