Sylhet Today 24 PRINT

সোবহানীঘাটে সুরমা ফিলিং স্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ সুরমা সিএনজি কনভার্সন এন্ড ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে বিকট শব্দ হয় স্টেশনের কম্প্রেসার মেশিনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৩টি ইউনিট এসে আগুন নেভায়।

সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মুজিবুর রহমান , খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.