Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা ও ট্যুর গাইড কমিউনিটির আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, শ্রীমঙ্গল ট্রাফিক ইনস্পেক্টর রূপণ কুমার রায়।

শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মুসার সভাপতিত্বে ও ট্যুর গাইড এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তাপস দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমেদ, গ্রিনলিফ গেস্ট হাউজের পরিচালক এস কে দাশ সুমন, এসকেডি আমার বাড়ি রিসোর্ট এর সর্বাধিকারী সজল কুমার দাশ, টি টাউন গেস্ট হাউজের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ, নিসর্গ নীরব ইকো কটেজের স্বত্বাধিকারী সামছুল হক, শ্রীমঙ্গল ইন হোটেলের স্বত্বাধিকারী ছায়েদ আলী, ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং, বৃষ্টি বিলাস গেস্ট হাউজের স্বত্বাধিকারী মো. রাফি, হোটেল রেডিশনের ব্যবস্থাপক নাঈম আহমেদ সবুজ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা শ্রীমঙ্গলের পর্যটন খাতের নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.