Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদকাসক্তের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার আন্দিউড়া গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে পায়েল চৌধুরী নেশা করে পরিবারকে নির্যাতন করত। তার পরিবার এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে পায়েল চৌধুরীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, উপজেলার আন্দিউড়া গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে পায়েল চৌধুরী নেশা করে পরিবার কে নির্যাতন করত। তার পরিবার এ বিষয়ে অভিযোগ করেন। বুধবার আন্দিউড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় পায়েলকে আটক করে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.