Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন দাওরাই বাজারস্থ হাজী মধু মিয়া সুপার মার্কেটের আদিল ভ্যারাইটিজ স্টোর নামক মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ পিছ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আতিক মিয়া (৩৬), পিতা- তোফাজ্জল হোসেন, সাং- আটঘর পূর্বপাড়া, থানা-জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।

গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.