Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৩ ফার্মেসিকে জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকার দায়ে ৩ টি ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৮ আগস্ট) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

এ সময় শাহজালাল, শাপলাসহ ৩টি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কোম্পানীগঞ্জ থানার এসআই স্বপন আহমদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.