Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে সালমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সুরমা মেইল ট্রেনের নিচে কাটা পড়ে এ নারী। তিনি বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে সন্তান রয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টলের ব্যবসা করতেন।  
সকাল নয়টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের নিচে পড়ে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.