Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার পুকুরে, শ্রমিক নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ট্রাকটার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে মভু মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আর দুইজন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এস আই) সুমন হাজরা বলেন, “ গ্রামের রাস্তা দিয়ে ট্রাক্টারটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুকুরে পড়ে যায়। সেখানে ট্রাকটার থেকে লাফ দিতে গিয়ে ট্রাকটারে থাকা এক শ্রমিক মারা যায়।”

তিনি আরও বলেন, “আমরা লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.