Sylhet Today 24 PRINT

নগরীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, ১৫ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর সাগরদিঘীরপাড়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সালেহ আহমদ গেদা মিয়া (৫৫) সাগরদিঘীরপাড় ৩৩/১০ বাসার ছিদ্দেক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর আম্বরখানা সোনালী ব্যাংক ভবনের নীচ তলায় বৈদেশিক মুদ্রার ব্যবসা করেন গেদা মিয়া। ঘটনার সময় একটি ব্যাগে ১৫ লাখ টাকা নিয়ে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র ৪টি মোটরসাইকেলে ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। এসময় টাকার ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহতাবস্থা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার দেহে অস্ত্রোপচার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রিতা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.