Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ট্রাকে পেট্রোল বোমায় হেলপার দগ্ধ

ভৈরববাজার এলাকায় ঢাকা-সিলেট সড়কে গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানিয়েছেন।

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৩ জানুয়ারী, ২০১৫

ফাইল ছবি


ভৈরববাজার এলাকায় ঢাকা-সিলেট সড়কে গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানিয়েছেন।
আহত সাজউদ্দিন সাজুকে (৫০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখমন্ডল ঝলসে গেছে।
এসআই জালালউদ্দিন বলেন, চারজন পুলিশ সদস্যের পাহারায় ট্রাকটি মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে ঢাকার বিজি প্রেসের উদ্দেশ্যে যাচ্ছিল।
রাত সাড়ে ১১টার দিকে ভৈরববাজার পার হওয়ার সময় অবরোধকারীরা ট্রাকে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। সেটি ট্রাকচালকের বাঁ পাশে বসা তার সহকারী সাজুর মুখে লাগে। তার গাল ও মুখমন্ডল ঝলসে যায়।
হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের তৎপরতা চলছে বলে এসআই জালাল জানিয়েছেন।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.