Sylhet Today 24 PRINT

এখন অনেকে নতুন নতুন আওয়ামী লীগ হচ্ছেন: ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০১৯

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, সম্প্রতিকালে অনেকে নতুন নতুন আওয়ামী লীগ হচ্ছেন। যারা অপকর্মে ব্যস্ত আছেন। তারা আসলে কী এই নিয়ে আমাদের সন্দেহ আছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহসানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরীর হাফিজ কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি। রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন সংস্থার সন্দেহজনক কর্মকান্ড বিষয়ে বলতে গিয়ে এমন মন্তব্য করেন মন্ত্রী।  

রোহিঙ্গাদের ফেরাতে ব্যর্থ হওয়ায় বিএনপির সমালোচনা প্রসঙ্গে ড. মোমেন বলেন, উনারা (বিএনপি নেতারা) অনেক কিছু বলেন। তাদের বলতে দেন। তাদের মনে শান্তি হোক। তবে তারা খুব গঠনমুলক কিছু বলেন না। দেশের এতো এতো উন্নয়ন হচ্ছে। তাদের চোখে তা পড়ে না। তারা কেবল ছিদ্রান্বেষণ করেন। তারা সব পারেন কিন্তু একটা সমাবেশও করতে পারেন না।

নগরীর হাফিজ কমপ্লেক্সে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মন্ত্রীপত্নী সেলিনা মোমেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.