Sylhet Today 24 PRINT

বাহুবলে দুই জুয়াড়ির কারাদণ্ড

বাহুবল প্রতিনিধি  |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে দুই জুয়াড়িকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হকের নেতৃত্বে আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১) ও বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।

জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়া খেলার আসর বসেছে এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদিসহ কাশেম ও ফয়সল মিয়া নামে দুই জুয়াড়িকে আটক করেন। এ সময় আরেক জুয়াড়ি পালিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের একমাস করে কারাদণ্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.