Sylhet Today 24 PRINT

দিরাইয়ে দেশী মদসহ গ্রেপ্তার ৫

দিরাই প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ৬ বোতল দেশী মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের হারানপুর এলাকা থেকে ৬ বোতল দেশী মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের সোনাধন দাসের ছেলে লিটন দাস, একই গ্রামের যতীন্দ্র দাসের ছেলে সুরঞ্জিত দাস, দিরাই পৌরসভার হারানপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে জাহেদ, ভাটিপাড়া ইউনিয়নের দত্তগ্রামের ধীরেন্দ্র দাসের ছেলে দ্বীরাজ দাস, একই গ্রামের রজনী দাসের ছেলে সুধীর দাস।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে হারানপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.