Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ পাচারকারী আটক

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে ১২ কেজি গাঁজাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সূত্রে খরব পেয়ে এসআই রাকিবুর আলম গাঁজাসহ পাচরকারীকে আটক করেন।

জানা যায়, তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাকিবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ১১টায় জগদীশপুর ইউনিয়নের কুমিল্লা মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহজাহানপুর ইউনিয়নে গোয়াছনগর উত্তর সুরমা গ্রামের অনু মিয়ার ছেলে মোকলেছ মিয়া (২২) কে ১২ কেজি গাঁজা পাচারকালে আটক করেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.