Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে চা বাগানে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ

চুনারুঘাট প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

'মাদক ছাড়ো, কর্ম ধরো, নিজের সন্তানকে সুশিক্ষিত করো' এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট লস্করপুর চা বাগানে ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ছাত্র ও যুব সংগঠনের ভজন ভৌমিকের সভাপতিত্বে ও বিশাল নায়েকের পরিচালনা এ মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪নং পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক স্বপন সাঁওতাল, হবিগঞ্জ জেলা শাখার সাঁওতাল এবং বাসদ মার্কসবাদী সংগঠনে নেতা শফিকুল ইসলাম, মহিলা মেম্বার উজ্জলা পাইনকা, বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রজনীকান্ত কালিন্দী, চেতনা ছাত্র সংগঠনের সভাপতি অনুজ কালিন্দী, বিশ্বনাথ কালিন্দী, ছাত্র ও যুব সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীপ্রসাদ চৌহান, সুমন পাইনকা, সমীর পাইনকা, সাংবাদিক নয়ন দেবনাথ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ওই চা বাগানের সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.