Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল (৩৫) নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় আরও দু’জন আহত হন। 

স্থানীয়রা জানান, ধর্মঘর এলাকার ফজলুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল, রামনগর গ্রামের শিপন মিয়া (৩৫) মানিক মিয়া (৩০) উপজেলা পরিষদের সামনে দাঁড়ানো ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় রুবেলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.