Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জ সদর উপজেলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. সালমান হোসেন (২২); সে সদর উপজেলার মোহনপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের পুত্র।

শনিবার (৩১ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভা এলাকায় মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মল্লিকপুর গ্রামের গুদারাঘাট (খেয়াঘাট) এর দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ১৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.