Sylhet Today 24 PRINT

সিলেটে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে জেলার জালালাবাদ থানাধীন কালারুকা সাকিনে স্থানীয় এক লন্ডনি বাড়ির সম্মুখে মহড়া দেওয়ার সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জালালাবাদ থানাধীন কালারুকা সাকিনে ইলিয়াছ মিয়া ওরফে শানুর মিয়ার লন্ডনির বাড়ির সম্মুখে রাস্তার উপরে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ১নং জালালাবাদ ইউ/পি চেয়ারম্যান মনফর বাহিনীর অন্যতম সদস্য একরাম আলী (৫৫) পিতা- মৃত আরফান আলী ও মো. জবান আলী (৩০) পিতা- মো. শানুর আলী, উভয় সাং-পুরান কালারুকা, থানা- জালালাবাদ, জেলা-সিলেটদ্বয়কে একটি দেশীয় তৈরি দু-নলা পাইপগানসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে কালারুকা গ্রামের মো. নজির আহমদ অভিযোগ দিলে উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে জালালাবাদ থানায় ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ মামলা (নং-০১ তাং-০১/০৯/২০১৯ ইং) রুজু করা হয়, এবং ধৃত আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.