Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ২৯ আগস্ট, ২০১৫

সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে কলেজটির চার ছাত্র আহত হয়েছেন।

আহতরা হলেন- দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহফুজ, শুভ, সামাদ ও মিয়াদ। এর মধ্যে গুরুতর আহত মিয়াদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে কলেজটির শিক্ষার্থীরা চন্ডিপুল এলাকার মহাসড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বহিরাগত কয়েকজন যুবক কলেজগেটের পাশে মিয়াদকে মারধর করে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.