Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ইউনিলিভার অফিসে চুরি, সিসিটিভি ফুটেজে ধরা

কানাইঘাট প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের কানাইঘাট থানা সংলগ্ন ইউনিলিভার লিমিটেড’র ডিস্ট্রিবিউশন অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অফিসে লাগানো ক্লোজ সার্কিট (সিসি) টিভি ফুটেজে ধরা পড়েছে এই চুরির দৃশ্য।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২/২৩বছরের কেয়বজন যুবক মুখে মুখোশ পরে ওই অফিসে প্রবেশ করে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসে তারা।

জানা যায়, রোববার ভোর ৪ টার দিকে ইউনিলিভারের একদল চোর হানা দেয়। অফিসের লকার ভেঙ্গে প্রায় নয় লক্ষ টাকা নিয়ে যায় তারা। অফিসের শো’রুমে থাকা মালামালও নিয়ে যায় তারা।

রোববার সকালে প্রতিষ্ঠানটির অফিসে প্রবেশ করে লকার ভাঙ্গা দেখতে পান। সাথে সাথে কোম্পানির এজেন্টের এনামুল হককে খবর দেন তারা।

এ ব্যাপারে ইউনিলিভার লি.-এর কানাইঘাটের এজেন্ট এনামুল হক জানান, চুিরর ঘটনায় তিনি কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.