Sylhet Today 24 PRINT

জুড়ীতে মডেল মসজিদের জায়গা পরিদর্শনে জেলা প্রশাসক

জুড়ী প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত দুইটি জায়গা পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ জায়গা দুইটি পরিদর্শন করেন।

এসময় জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত ২ টি জায়গা হল উপজেলা পরিষদের অভ্যন্তরে ও উপজেলা দিন তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নিকট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.