Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতে মোটর সাইকেল চালকদের জরিমানা

দিরাই প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ৯ জন মোটর সাইকেল চালককে জরিমানা ও সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব বলেন,‘মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারায় ৯টি মামলায় মোট ৩ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ ও হেলমেট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় কাগজপত্র না থাকায় কয়েকটি মোটরযান আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.