Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল বিদ্যালয়ে মিড ডে মিল চালু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল (দুপুরের খাবার) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওই সময় বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মিড ডে লি বিতরণ করা হয়।

মিড ডে মিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার-ভাইজার সীমা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা নির্বাহী কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ, পাঠদানে মনোনিবেশ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই হলো এ মিড ডে মিলের উদ্দেশ্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজের কার্যক্রম চালু করা হয়েছে। শেষে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.