নিজস্ব প্রতিবেদক | ২৯ আগস্ট, ২০১৫
সিলেট নগরীর তালতলায় নিষিদ্ধ, অবৈধ সিডি ও ভিডিও সিডির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মেহবুবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় তালতলার আনা ম্যানশনের মুন্নি ইলেক্টনিক্সসহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জিহাদি সিডি ও পর্ণো সিডি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ সিডি ও ভিডিও সিডি রাখার অপরাধে দোকানগুলোকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।
অভিযানকালে র্যাব-৯ এর এএসপি পংকজ কুমার দে উপস্থিত ছিলেন।পরে জব্দকৃত সিডি-ডিভিডিগুলো পুড়িয়ে ফেলা হয়।