Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজার জেলার সদর থানা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মৌলভীবাজার  জেলার  সদর  থানাধীন কলেজ রোড এলাকা হতে ওয়ারেন্টভূক্ত দায়রা নং ৪১৫/১৩, সি আর নং- ১৯২/১৩(সদর) ধারা- এন আই এ্যাক্ট ১৩৮,এবং দায়রা নং- ৬৪১/১৬,সি আর নং ৬৭/১৬(রাজ) এন আই এ্যাক্ট ১৩৮ এর ১(এক) বৎসর + ৬(ছয়) মাসের সাজাসহ মোট ৫+৩ = ৮ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১(এক) মাসের  সাজাপ্রাপ্ত  ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- আব্দুল রউফ (৭০), পিতা- মৃত আব্দুর রশিদ, সাং- গুজারাই, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার।  

গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.