Sylhet Today 24 PRINT

নজরুলের মৃত্যু বার্ষিকীতে চারণের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৫

চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ৩৯ত প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে টায় সাপ্লাই রোডস্থ একটি স্কুলে চারণ এর সংগঠক নাজিকুল ইসলাম রানা’র সভাপতিত্বে ও প্রনব জ্যোতি পালের পরিচালানায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল্স সাইন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ জেলার সমন্বয়ক আবু জাফর, ড. নেছার আহমদ কায়ছার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সোহেল রানা, আইপি বিভাগের প্রভাষক মহসিন আজিজ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা যখন কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী পালন করছি তখন আমাদের দেশে ধনবাদী শোসনমূলক ব্যবস্থা শাসন রয়েছে। পুজিবাদী শ্রমদাসত্ব থেকে মানুষের মুক্তি একটি ঐতিহ্যসিক প্রয়োজন। রাষ্ট্র ও সমাজ জীবনের সকল ক্ষেত্র থেকে সকল প্রকার জবরদস্তি শাসন ক্ষমতা উচ্ছেদ করার লক্ষে গণতান্ত্রিক সংগ্রামকে আরো শক্তিশালী করা দরকার। রাজনৈতিক গণ সংগ্রাম জয়যুক্ত করতে হলে তার পরিপুরক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলার কোন বিকল্প নেই। আর এই প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামকে সংহত ও সুগঠিত করা, মূল্যবোধের একটি উন্নতস্থরে মানুষকে তুলে আনা দরকার। জনগণের সংগ্রামকে ভিতর থেকে নৈতিক বলে বলিয়ান করে অপতিরুদ্ধ অপরাজেও শক্তিতে পরিনত করার জন্য কবি নজরুল ইসলামের মূল্যায়ন আজ সময়ের দাবী।

বক্তারা বলেন, তার সংগ্রামী জীবন থেকে প্রেরনা ও সাহিত্য থেকে শিক্ষা দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। তাহলে দেশে আবার যৌবনের গান শুনা যাবে। নৈতিক শক্তি জেগে উঠবে। অন্যায় শাসনের ভিত কেপে উঠবে।

আলোচনা সভা শেষে চারণ এর সংগঠক ধারিমী হাসান সংগীত পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.