Sylhet Today 24 PRINT

আলীরগাও কলেজের গভর্নিং বডির সভাপতি নজরুল

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটের আলীরগাও কলেজের গভর্নিং বডির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলামকে আলীরগাও কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সমাজসেবী এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিমলেন্দু মিত্র তপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির ও অভিভাবক সদস্য বদরুল আলম, সাখায়াতুল আম্বিয়া, জলাল উদ্দিন, ফাতিমা বেগম, শিক্ষক প্রতিনিধি মাহবুবা সুলতানা মনি, সাজু লাল দাস, আফজল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আহসান উল্ল্যাহ, ইউপি সদস্য জালাল উদ্দিন, আব্দুল গনি বতাই, হাজী মখলিছুর রহমান, ব্যবসায়ী গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সুহেল আহমদ, যুগ্ম আহবায়ক গোলাম করীম শামীম, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা সমছির আহমদ, সমছুল হক, সয়ফুল আলম, সেলিম উদ্দিন, সুলেমান আহমদ, ছাত্রলীগ নেতা আরিফ আহমদ সাজু প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.