Sylhet Today 24 PRINT

কলার আড়তে কালনাগিনী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় কলার আড়তে বিপন্ন একটি কালনাগিনী সাপ পাওয়া গেছে।

সোমবার সাপটিকে শ্রীমঙ্গলে এক কলার আড়ত থেকে উদ্ধার করা হয় এবং পরে একই দিনে সেটা লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার শ্রীমঙ্গলের নতুনবাজার দক্ষিণ রোডে সুশান্ত বাবুর কলার আড়তে একটি সাপ দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন ভয় পেয়ে যান। পরে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের সহকারী পরিচালক সঞ্চিত দেব সাপটিকে উদ্ধার করেন।

সোমবার সন্ধ্যায় সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নিয়ে যাওয়ার পর সেখানকার বিট কর্মকর্তা আনোয়ার হোসেন এ বিরল প্রজাতির সাপটিকে অবমুক্ত করেন।

উল্লেখ্য, এরআগে একই রকম আরও একটি সাপ শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়ার বাসার সীমানাপ্রাচীর থেকে উদ্ধার করা হয়। সেই সময়ও সাপটিকে লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.