Sylhet Today 24 PRINT

জুড়ীতে বাসচাপায় ক্ষুদ্র ব্যবসায়ী নিহত

বড়লেখা প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাসচাপায় এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গরেরগাঁও এলাকায় ঘটেছে। নিহত সিরাজ আলী (৬০) পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পশ্চিম হাতলিয়া গ্রামের মৃত ছিদ্দেক আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ আলী বিভিন্ন গ্রামে ঘুরে চা পাতা বিক্রি করতেন। ঘটনার সময়ে জুড়ী-কুলাউড়া সড়কের গরেরগাঁও আমরতল এলাকায় সড়ক পার হবার সময় একটি বাস তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত আহতাবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত ব্যক্তি ফেরি করে চা পাতা বিক্রি করতেন। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.