Sylhet Today 24 PRINT

ভাতা বৃদ্ধির দাবিতে ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকদের সেবা বন্ধ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৫

ভাতা বৃদ্ধির দাবিতে চিকিৎসা সেবা বন্ধ করে তিন ঘন্টা অবস্থান কর্মসুচী পালন করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (৩০ আগস্ট) সকাল ১০ টা থেকে তিন ঘণ্টা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখে ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদ, সিলেটের সভাপতি মো. মাজহারুল হক অমিত এ প্রসঙ্গে জানান, সব পেশার মানুষের বেতন ভাতা বাড়লেও ইন্টার্ণ চিকিৎসকদের মাত্র ৯ হাজার ৭৯০ টাকা ভাতা দেয়া হচ্ছে।

নুন্যতম ২৫ হাজার টাকা ভাতার দাবিতে তারা এ আন্দোলন করছেন বলে জানিয়েছেন।

দীর্ঘ দিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের।

ওসমানী হাপাতালের প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক এ কর্মসুচীতে যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.