Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মাদক বিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় সরকারের সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে  রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহ-পরিচালক মো. আব্দুল মজিদ, সমাজসেবক সোহেল আহমদ, নুরে মদিনা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহিবুর রহমান জালালী প্রমুখ।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য গণমাধ্যমকর্মী, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.