Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় প্রাইভেট কারে আগুন

চুনারুঘাট প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা খেয়ে আগুনে পুড়ে গেছে। গাড়ির নং ঢাকা মেট্রো- ক ০৩-৯৬০৬।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উত্তর বাজার টিএমএসএস অফিসের সামনে এই ঘটনা ঘটে। আগুন লাগার সাথে সাথেই এই প্রাইভেট কারে থাকা এক মহিলা ও এক পুরুষকে পালিয়ে যেতে দেখেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রাইভেট কার চুনারুঘাটের উদ্দেশ্য আসার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের কুটির সাথে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই আগুন প্রাইভেট কারে ছড়িয়ে পড়ে। এসময় কারে থাকা এক মহিলা ও এক পুরুষকে পালিয়ে যেতে দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত ওসি শেখ নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই প্রাইভেট কারের মালিক এখনও সনাক্ত হয়নি। প্রাইভেট কার উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.