Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ইয়াবা ও হুইস্কিসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন মনোহরপুর গ্রামের মিল্টন দে এর বাড়ীর সামনে থেকে ৫০ পিস ইয়াবা, ১৬ বোতল ভারতীয় হুইস্কি, ১টি মোবাইলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- রিংকু দে (৩৫), পিতা- মৃত নিখিল দে, সাং-মনোহরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার।

গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.