Sylhet Today 24 PRINT

মাধবপুরে ভারতীয় চা পাতা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে ৩১৫ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে তেলিয়াপাড়া বিওপির হাবিলদার বোরহান উদ্দিন এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ১৯ নং সেকশন থেকে ৩১৫ কেজি চা-পাতা উদ্ধার করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ চা পাতা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.