Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা মো. কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ  মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,সুবাস দাস, সালেহ আহমদ, মাসুক আহমদ, রাশিদ আলী, উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো গোলাম সারওয়ার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গোলাম রব্বানী সুমন, উপজেলা ছাত্র লীগ নেতা ইনসাদ হোসেন রাজীব,স্বেচ্ছাসেবকলীগ নেতা মারুফুল হাসান মারুফ, ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন মাসুম, গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.