Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে, দণ্ড

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের জকিগঞ্জে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে করার ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মুসলিম পারিবারিক আইনে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর।

সাজাপ্রাপ্ত মাহতাব আহমদ উপজেলার জকিগঞ্জ ইউনিয়নের উত্তর ভাখরশাল গ্রামের মছদ্দর আলীর ছেলে।

জানা যায়, মাহতাব আহমদের প্রথম স্ত্রী মিনা বেগম বাদী হয়ে আদালতে সিআর মামলা (৪৭/১৯) মামলা দায়ের করলে আদালত এ রায় প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.