Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু ১১ নভেম্বর

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

জকিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্ট আয়োজনের লক্ষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ১১ সেপ্টেম্বর জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জকিগঞ্জ পৌরসভা ও মানিকপুর ইউনিয়নের মধ্যকার খেলা দিয়ে টুর্নামেন্টের উদ্বোধনের সিদ্ধান্ত হয়।

এ টুর্নামেন্টে ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি টিম এতে অংশ নেবে। উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র হাজি খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কবির আহমদ, মহসিন মর্তুজা, রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা,  প্রকল্প কর্মকর্তা তোফাজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.